রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সরাসরি যাচাই করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। নির্ধারিত কর্মসূচির এক ঘণ্টা আগেই তিনি হাসপাতালে পৌঁছে পুরো স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে মন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি উপস্থিতির তালিকা হাতে নিয়ে একে একে চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নাম ধরে ডাক দিয়ে উপস্থিতি নিশ্চিত করেন।
পরিদর্শনকালে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি এবং কিছু প্রশাসনিক অসংগতি তার নজরে আসে। এ নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন,জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। সরকারি হাসপাতালের প্রতিটি কর্মীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরিদর্শন শেষে তিনি নবনির্মিত আইসিইউ বেডের উদ্বোধন করেন এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
হঠাৎ মন্ত্রীর এই পরিদর্শনে হাসপাতালে এক ধরনের কর্মচাঞ্চল্য তৈরি হয় এবং রোগী ও স্বজনরা সরাসরি তদারকিকে ইতিবাচক হিসেবে দেখেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102