রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:আদিতমারী (লালমনিরহাট)।
আদিতমারীতে উজ্জল মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের র‍্যাব-১৩ এর অভিযানে আটক।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে যুবক উজ্জল মিয়া (২৬) হত্যা মামলার তিন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।
শুক্রবার (১৩ জুন) দুপুরে রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সৈয়দপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস বাসে করে রাজধানীতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন,আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী বারঘড়ি এলাকার ফজলুল হক (৪২),ছকিনা বেগম (৩৮)ও লাইলী বেগম(৫০)। তারা হত্যা মামলার যথাক্রমে ৫,৬ ও ৮ নম্বর আসামি।
র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ জুন সকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন উজ্জল মিয়া। ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
আহত অবস্থায় তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মা রহিমা বেওয়া বাদী হয়ে আদিতমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় তিন আসামিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102