রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | রূপগঞ্জ,নারায়ণগঞ্জ।
ভুলতা গাউছিয়ায় ময়লার স্তূপ অপসারণ করে গড়ে তোলা হবে সবুজ পরিবেশ,১৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিষ্কারের ঘোষণা।
পরিচ্ছন্ন,স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন,পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। পরিবেশ দূষণ রোধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।
রোববার (১৪ জুন) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ অপসারণ এবং সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,যেখানে-সেখানে বর্জ্য ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি শুধু সৌন্দর্য নষ্ট করে না, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি। তাই পরিবেশ ও জনস্বার্থে ক্ষতিকর যেকোনো ময়লার ভাগার দ্রুত অপসারণ করতে হবে।
তিনি আরও বলেন,শুধু ময়লা সরালেই দায়িত্ব শেষ নয়। ভবিষ্যতে যাতে এসব স্থানে আবারও বর্জ্য ফেলা না হয়, সেদিকেও নজরদারি নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
কর্মসূচির অংশ হিসেবে ময়লার স্তূপের একটি অংশ অপসারণ করে সেখানে বালু ভরাট এবং ফুল,ফলদ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে পুরো এলাকা পরিষ্কার করে সেখানে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন,সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102