রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে চাই —হারিছ আলী।

বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জ:
সাংবাদিকতার মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন যুগান্তর পত্রিকার গোলাপগঞ্জ উপজেলা প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক হারিছ আলী।
মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন উপলক্ষে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের,আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকেলে গোলাপগঞ্জে অনুষ্ঠিত অনুষ্ঠানে হারিছ আলী বলেন,আপনাদের দোয়া,ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমি এই সম্মাননা অর্জন করেছি। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়,সংবাদ অঙ্গনের সকল সহকর্মী এবং গোলাপগঞ্জবাসীর অর্জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মহিউছুন্নাহ চৌধুরী নার্জিস বলেন, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কার্যক্রম প্রশংসনীয়। তিনি সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান বক্তা কামাল খান বলেন,আমি জনগণের স্বার্থে, গরিব-অসহায় মানুষের জন্য এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে চাই। দেশব্যাপী মানুষের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছালিক আহমদ চৌধুরী, ছানু মিয়া,ডা.লায়েক আহমদ,কামরান উদ্দিন বাদল,রুহেল আহমদ তালুকদার,সোহাগ মিয়া,
নিজাম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা শেষে হারিছ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং উপস্থিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102