রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার ৪০ পিস ইয়াবা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক। নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং এলাকার বিসমিল্লাহ টাওয়ার সংলগ্ন সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো.হাফিজ শেখ (২২)। তিনি সোনারগাঁ উপজেলার চরলাল এলাকার বাসিন্দা হলেও বর্তমানে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়,উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত হাফিজ শেখের বিরুদ্ধে পূর্বেও সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। ফলে মাদক ব্যবসার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে,মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানকে স্বাগত জানিয়ে বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অপরিহার্য। তারা আশা প্রকাশ করেন, মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102