বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ড,চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে রায় দিল আদালত। অব্যবহৃত মালামাল অপসারণ সম্পন্ন,ভিক্টোরিয়া হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে কাজ চলছে,সিভিল সার্জন। দিনাজপুর বীরগঞ্জে ৫ কেজি গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার। ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল স্বচ্ছতা আনতে ডাটা এন্ট্রিতে গুরুত্বারোপ,নারায়ণগঞ্জে ডিসির মতবিনিময় সভা। নারায়ণগঞ্জ আইন কলেজের আধুনিক ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা। তথ্য অধিকার আইন লঙ্ঘনের অভিযোগ,গাজীপুর সিটি কর্পোরেশনে তথ্য দিতে অনীহা,প্রশ্নের মুখে স্বচ্ছতা। নিজস্ব অর্থায়নে বেহাল সড়ক সংস্কার, বাঁকা ইউনিয়নে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার। মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে নারায়ণগঞ্জে জেলা পর্যায়ের সেনসিটাইজেশন কর্মশালা অনুষ্ঠিত। ফতুল্লায় অপহৃত ২ বছরের শিশু তাকরিম উদ্ধার, মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার ২ টেকনো ও গুগলের যৌথ উদ্যোগে বাংলাদেশে ফ্রি গুগল AI প্লাস,মিলবে ২TB ক্লাউড স্টোরেজ ও প্রিমিয়াম AI সুবিধা।

পদ্মা নদীতে গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি |
রাজশাহীর পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়,উদ্ধার হওয়া ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। মরদেহটি বেশ ফুলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়সও নির্ধারণ করা যাচ্ছে না।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় হত্যাকাণ্ডের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ঘটনাটি কোথায় ঘটেছে এবং মরদেহটি অন্য কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে এসেছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102