সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন,অনুপস্থিত কর্মীদের ধরা পড়ল উপস্থিতি যাচাইয়ে। নাফ নদীর জাদিমুড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযান,মাটির নিচে লুকানো অস্ত্র ও মাদক উদ্ধার। নজরুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় ৭৫ কোটি ২০ লাখ টাকার বরাদ্দ। যাত্রাবাড়ী থানা মৎস্যজীবী দলের সম্মাননা অর্জন,নেতাকর্মীদের উচ্ছ্বাস। জমি বিরোধে যুবক হত্যা,ঢাকা পালানোর পথে রংপুরে নারীসহ ৩ আসামি গ্রেপ্তার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর,রূপগঞ্জে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জনসমর্থনের জোয়ারে আবুল বাশার, বাঁকা ইউনিয়নে বিএনপির ভরসার নাম। চাঁপাইনবাবগঞ্জে‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে নতুন দিগন্তের সূচনা। জাতীয় প্রেসক্লাবে প্রবাসী দলের আলোচনা সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে ঘিরে‘ঘটনার’অভিযোগে তদন্ত ও বিচার দাবি—সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়।

চট্টগ্রামে প্রতিরক্ষা উপদেষ্টার সফর,‘মেড ইন বাংলাদেশ’ প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে আত্মনির্ভরতার আহ্বান।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:
দেশীয় প্রযুক্তি,গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে‘মেড ইন বাংলাদেশ’ নীতির বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)ড.এ কে এম শামছুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ জুন) চট্টগ্রামের বিভিন্ন নৌ-গবেষণা কেন্দ্র, জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠান এবং সামরিক স্থাপনা পরিদর্শনকালে তিনি বলেন,দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় শিল্পের বিকাশের মাধ্যমেই প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করে গড়ে তোলা সম্ভব।
দিনব্যাপী সফরে প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার ও সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) পরিদর্শন করেন। এ সময় তিনি সামুদ্রিক নিরাপত্তা,আধুনিক নজরদারি প্রযুক্তি,গবেষণা কার্যক্রম এবং দেশীয় উদ্ভাবন সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,আইএফএফ সেন্টার অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের সমুদ্রসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ,তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ পরিচালনা করছে। অন্যদিকে সিএনআরডিতে জ্বালানি পরিশোধন প্রযুক্তি,ড্রোন উন্নয়ন এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিয়ে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে।
পরবর্তীতে তিনি চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) পরিদর্শন করে যুদ্ধজাহাজ ও বেসামরিক জাহাজ নির্মাণ এবং মেরামত কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন,সরকারের ‘মেড ইন বাংলাদেশ’ভিশন বাস্তবায়নে সিডিডিএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান আরও বাড়বে।
সফরের অংশ হিসেবে তিনি দেশের শীর্ষ বেসরকারি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড ও ওয়েস্টার্ন মেরিন লিমিটেডও পরিদর্শন করেন। সেখানে চলমান প্রকল্প, উৎপাদন সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রতিরক্ষা উপদেষ্টা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত দক্ষতা,গবেষণা সক্ষমতা এবং মানবসম্পদের কর্মদক্ষতায় সন্তোষ প্রকাশ করেন। তিনি দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার,জাহাজ নির্মাণ শিল্পের সম্প্রসারণ এবং প্রতিরক্ষা খাতের টেকসই উন্নয়নে সকলকে আরও নিষ্ঠা, দক্ষতা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102