রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে নারায়ণগঞ্জে স্কাউটস নেতাদের প্রশিক্ষণ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
স্কাউট আন্দোলনের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী এ কর্মশালায় নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলার স্কাউট কমিশনার, সহকারী কমিশনার (অর্থ), কোষাধ্যক্ষ,সম্পাদক,উপজেলা স্কাউট লিডার ও কাব লিডাররা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ স্কাউটসের অর্থ ও হিসাব বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো.রায়হান কবির।
তিনি বলেন,স্কাউটিং শুধু একটি সংগঠন নয়,এটি একটি মূল্যবোধভিত্তিক আন্দোলন। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা গেলে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং জনআস্থা বৃদ্ধি পাবে।
কর্মশালায় রিসোর্স পার্সনরা অংশগ্রহণকারীদের সরকারি আর্থিক বিধিমালা,বাজেট পরিকল্পনা, হিসাব রক্ষণাবেক্ষণ এবং অডিট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলার কমিশনার মো. ফজলুল হক ভূঁইয়া মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নূর খান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সিফাত উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে ভবিষ্যতে দেশের অন্যান্য জেলাতেও একই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102