রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ বক্তাবলীতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা,কার্যক্রম বন্ধের নির্দেশ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী। নারায়ণগঞ্জ।

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় ২টি ইটভাটা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা প্রাপ্ত দুইটি ইটভাটা হলো বক্তাবলী এলাকার পূর্ব গোপালনগরের‘সান ব্রিকস ম্যানুফেকচারার’কে ১ লাখ ৩০ হাজার টাকা ও একই এলাকার ‘মেসার্স এ এস বি ব্রিকস ম্যানুফেকচারার’কে ১ লাখ ২০ হাজার টাকা। সেই সাথে এই দুইটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন বলেন,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযানে সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102