রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জিয়ার আদর্শে গণতন্ত্র ও উন্নয়নের বাংলাদেশ গড়ার আহ্বান,নারায়ণগঞ্জে দোয়া মাহফিলে মাজহারুল ইসলাম জোসেফ।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ।
মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,সার্কের অন্যতম উদ্যোক্তা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন)বাদ আসর ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় রুপসী গার্মেন্টস সংলগ্ন গেইটে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি,যুবদল,ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদলের নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটো সিএনজি শ্রমিকদল, সাইনবোর্ড শাখা ফতুল্লা থানার সভাপতি আহাম্মদ আলী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী অটো সিএনজি শ্রমিকদল নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারুক হোসেন মল্লিক, জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম, সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মোহাম্মদ বাবু,সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ,মহানগর যুবদল নেতা আব্দুস সালাম,নারায়ণগঞ্জ আইন কলেজের ভিপি খন্দকার মো.সাদ্দাম হোসেন এবং ফতুল্লা থানা ছাত্রদলের নেতা মো.আরিফুর রহমান আরিফসহ আরও অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইনবোর্ড শাখা শ্রমিকদলের কোষাধ্যক্ষ শাখাওয়াত হোসেন ইমরান।

প্রধান অতিথির বক্তব্যে কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং স্বাধীনতার পর সংকটময় সময়ে রাষ্ট্র পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা,গ্রামীণ উন্নয়ন,খাল খনন কর্মসূচি,কৃষি ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন।
তিনি আরও বলেন,বিএনপি সবসময় জনগণের কল্যাণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার রাজনীতি করে। দেশের জনগণ যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়,সে বিষয়ে দলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী,পথচারী ও স্থানীয় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
স্থানীয় নেতারা বলেন,জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102