রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলসহ চিকিৎসকদের পেশাগত ও আর্থিক অধিকার নিশ্চিত করতে ৬ দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।
বুধবার (৩ জুন) চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক ডা.মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত যে সিদ্ধান্ত গ্রহণ করেছে,তা চিকিৎসা শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকদের স্বার্থবিরোধী। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্তগুলো প্রত্যাহার করে নতুন ও চিকিৎসকবান্ধব নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।
সংগঠনটির নেতারা বলেন, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত মর্যাদা এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।
ইন্টার্ন চিকিৎসকদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে— ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা,বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন সরকারি ৯ম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ এবং একটি স্থায়ী বেতন কাঠামো প্রণয়ন,চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’পাস করা এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করা।
এছাড়া বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে আবেদনের বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত বৃদ্ধি, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর করে ভুয়া ও লাইসেন্সবিহীন চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবি জানানো হয়েছে।
চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা সতর্ক করে বলেন,নির্ধারিত সময়ের মধ্যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করলে দেশের সাধারণ চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর আন্দোলন এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
চিকিৎসকদের মতে, বর্তমান স্বাস্থ্যব্যবস্থার নানা সংকট নিরসন এবং ভবিষ্যৎ চিকিৎসকদের জন্য একটি নিরাপদ ও টেকসই কর্মপরিবেশ গড়ে তুলতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102