শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চট্টগ্রামের হালিশহর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড,দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন,ভস্মীভূত ১২ ঘর।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:মোঃ এনামুল।
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১২টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২ জুন) সকাল পৌনে ১০টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনের একটি বস্তিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা দ্রুত বিস্তার লাভ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর বেলা সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে,অগ্নিকাণ্ডে বস্তির ১০ থেকে ১২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের তীব্রতায় অনেক পরিবার তাদের প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ারও সুযোগ পায়নি। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর জানান,প্রাথমিকভাবে ১২ থেকে ১৩টি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহে তদন্ত কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস।
এদিকে, হালিশহরের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ঘনবসতিপূর্ণ বস্তি এলাকায় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102