রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঝালকাঠির নলছিটিতে প্রাইম ব্যাংক লিমিটেডের এজেন্ট অ্যাকাউন্টের প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও ।

নিউজ ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ
ঝালকাঠির নলছিটিতে প্রাইম ব্যাংক লিমিটেডের এজেন্ট অ্যাকাউন্টের কথা বলে গ্রাহকের প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে উদ্যোক্তা মো. সুফিয়ান ওরফে মিলনের বিরুদ্ধে।

ভুক্তভোগী গ্রাহক ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সুফিয়ান ওরফে মিলন প্রাইম ব্যাংকের এজেন্ট চালু করে পরিচালনা করতেন। এর পর ওই গ্রাহকদের প্রলুব্ধ করলে তারা লাখ লাখ টাকা জমা রাখেন। কিন্তু, গত ১৮ সেপ্টেম্বর উধাও হয়ে যান তিনি। সঙ্গে নিয়ে যান ১১ জন গ্রাহকের প্রায় ৭০ লাখ টাকা।

কষ্টার্জিত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। ভুক্তভোগী গ্রাহক চুন্নু তালুকদার, জাকির মোল্লা, রিয়াদ মোল্লা, এনামুল, মিজান, বশির, সরল, শারমিন ও খোকন বলেন, মিলন আমাদের কাছে ডিপোজিটের কথা বলে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে গেছে।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102