রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নাঃগঞ্জের মোরসালিন বাবলা মানেই ‘মাল’ – অভিযোগ টিপুর।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাংবাদিক মোরসালিন বাবলার বিরুদ্ধে চাঁদাবাজি, তথ্য সন্ত্রাস ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, মোরসালিন বাবলা মানেই মাল। মাল দিলে সব ঠিক, আর না দিলে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ শুরু হয়।

সম্প্রতি এক বক্তব্যে টিপু বলেন, তার বিরুদ্ধে যেসব সংবাদ প্রকাশ করা হচ্ছে, তা মূলত মাসিক মাসোহারা ও বিভিন্ন সুবিধা না দেওয়ার ফল। তিনি অভিযোগ করেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পিকনিকের নাম করে বাবলা তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। এছাড়া অফিসের কর্মচারীদের বেতনসহ বিভিন্ন অজুহাতে নিয়মিত টাকা দাবি করা হতো বলেও দাবি করেন তিনি।

টিপুর ভাষ্য, দুটি এসি ও মাসিক সুবিধা না দেওয়ায় বাবলা এখন আমার বিরুদ্ধে তিলকে তাল বানিয়ে তথ্য সন্ত্রাস চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জের কিছু প্রভাবশালী মহল ও রাজনৈতিক গোষ্ঠীর কাছ থেকে অর্থ নিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। টিপু দাবি করেন, বিএনপির ভেতরে ঘাপটি মেরে থাকা সুবিধাভোগীদের স্বার্থ রক্ষায় তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে।

অ্যাডভোকেট টিপু বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং বিগত সরকারের সময় একাধিক মামলায় জেলও খেটেছেন। এসব বিষয়ে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অবগত বলেও তিনি উল্লেখ করেন।

তিনি নারায়ণগঞ্জবাসী ও বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তথ্য সন্ত্রাস ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং এ ধরনের ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তবে এ বিষয়ে সাংবাদিক মোরসালিন বাবলার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102