শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই কার্ড কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়—এটি দেশের প্রতিটি পরিবারের জন্য।”

রোববার (২৪ মে) হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে,ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রম-২০২৬।এর তৃতীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত উপকারভোগীদের সহায়তা নিশ্চিত করা। এজন্য মাঠপর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও মানবিকতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন,ফ্যামিলি কার্ড কার্যক্রমে কোনো ধরনের ভুল বা অনিয়ম গ্রহণযোগ্য নয়। শুরু থেকেই আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। কেউ যেন বাদ না পড়ে, সেজন্য শতভাগ নির্ভুলতার সঙ্গে তথ্য যাচাই করতে হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সুবিধাভোগী মুক্তা দাশ, শোভা দাশ ও নীলা দাশের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সরকার প্রদত্ত ভাতা সন্তানদের লেখাপড়া ও ছোটখাটো ব্যবসায় বিনিয়োগ করে পরিবারকে স্বাবলম্বী করার পরামর্শ দেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় নিয়ে আসাই সরকারের লক্ষ্য।

নারী ক্ষমতায়নের বিষয়ে তিনি বলেন, “মায়েরা সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে কল্যাণকর চিন্তা করেন। তাই পরিবার ও সমাজকে এগিয়ে নিতে নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় তিনি নেপোলিয়ন বোনাপার্টের উদ্ধৃতি দিয়ে বলেন, “Good Mother, Good Nation—একজন ভালো মা একটি ভালো রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, “আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছি যে সন্তানদের যথেষ্ট সময় দিতে পারছি না। অথচ তারাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। অর্থ দিয়ে সাময়িক তৃপ্তি পাওয়া গেলেও সমাজের প্রকৃত পরিবর্তন আসে মূল্যবোধ ও মানবিকতা থেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শহীদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সমাজকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102