রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে যানজট নিরসনে মাঠে আবারও বিকেএমইএ-চেম্বার-মডেল গ্রুপের স্বেচ্ছাসেবক।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

প্রতিবেদক :মোঃ হ্যাপি।
ঈদুল আজহাকে সামনে রেখে তীব্র যানজটে নাজেহাল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ শহর। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ব্যবসায়ী,চাকরিজীবী,শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে।
এই পরিস্থিতিতে নগরবাসীর ভোগান্তি কমাতে সম্মিলিত উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ),নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও মডেল গ্রুপ।
জানা গেছে,চেম্বারের পরিচালক ও,’উই আর ভলান্টিয়ার’এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু-এর তত্ত্বাবধানে মঙ্গলবার (২০ মে)থেকে ঈদুল আজহা পর্যন্ত চাষাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২২ জন স্বেচ্ছাসেবক ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগেও ব্যবসায়ী সংগঠনগুলোর উদ্যোগে একাধিকবার স্বেচ্ছাসেবীরা যানজট নিরসনে মাঠে কাজ করেছেন। পূর্ব অভিজ্ঞতার আলোকে এবার আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বিকেএমইএ’র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন,সামনে ঈদুল আজহা। এই আনন্দের সময়ে নগরবাসী যেন যানজটের ভোগান্তিতে না পড়েন, সেজন্য আমরা আবারও উদ্যোগ নিয়েছি। এই শহর আমাদের সবার। শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও সামাজিক দায়িত্ব রয়েছে।
তিনি আরও বলেন,শুধু সাময়িক উদ্যোগ নয়,দীর্ঘমেয়াদে যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা জরুরি। সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন,ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। নাগরিক হিসেবে আমরা দায়িত্বশীল হলে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত সুন্দর নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
সংশ্লিষ্টদের মতে,ঈদের বাড়তি চাপের সময়ে স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণ ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে। একইসঙ্গে নাগরিক সমস্যা সমাধানে ব্যবসায়ী সমাজের সামাজিক দায়বদ্ধতারও একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে এই উদ্যোগ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102