
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে সামাজিক উন্নয়নমূলক সংগঠন,সমাধান-১৮ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।সমাধানের পথে,সমাজের সাথে,স্লোগানকে সামনে রেখে গঠিত এ সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয় শনিবার (১৬ মে) রাতে।
নগরীর ১৮নং ওয়ার্ডের স্বাধীনতা চত্বরে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনটির কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাধান-১৮,সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শাহ-জালাল সরদার,মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন,১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম,১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলতাফ মাহমুদ,সহ-সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন,যুগ্ম সম্পাদক রুহুল আমিন জাকিরসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও ডিজিটাল মাল্টিমিডিয়ার ব্যুরো চিফ সাংবাদিক মোহাম্মদ হোসেন হ্যাপী।
অনুষ্ঠানের শেষে দেশ,জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দক্ষিণ নলুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাসান।
সংগঠনের নেতৃবৃন্দ জানান,সমাধান-১৮ সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানো,তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ওয়ার্ডভিত্তিক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় কাজ করবে।