শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

কাব্যকথা’র সাহিত্য উৎসবে দক্ষ সংগঠক সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

প্রতিবেদক :-মোঃ হ্যাপি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
কবি মহিউদ্দিন আকবরকে নিবেদিত‘নারায়ণগঞ্জ সাহিত্য উৎসব ২০২৬’-এ সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দক্ষ সংগঠক সম্মাননা স্মারক পেয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
শনিবার (১৬ মে) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এর সেমিনার কক্ষে কাব্যকথা সাহিত্য পরিষদের আয়োজনে এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কবি মহিউদ্দিন আকবর স্মরণে আলোচনা সভা, কবিতা,ছড়া ও পুঁথিপাঠ,স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন এবং সাহিত্য-সংস্কৃতিতে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। কাব্যকথা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবার বাংলাদেশ থেকে মাত্র ১০ জনকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাব্যকথার প্রধান উপদেষ্টা কবি আরিফ মঈনউদ্দীন। উদ্বোধন ঘোষণা করেন দৈনিক খবরের পাতার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি,গীতিকার ও সংগঠক জালালউদ্দিন নলুয়া। প্রধান আলোচক ছিলেন কবি ও কথাসাহিত্যিক শাওন আজগর। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও গীতিকার এস এ শামীম,কবি ও সাংবাদিক রণজিৎ মোদক এবং ভিকটিম সাপোর্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান শাহানা জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ শাখার সভাপতি কবি কাজী আনিসুল হক হীরা। শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব কবি সাব্বির আহমেদ সেন্টু।অনুষ্ঠান সঞ্চালনা করেন কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নির্বাহী সভাপতি জালাল খান ইউসুফী।
সম্মাননা স্মারক গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন,সাহিত্য ও সংস্কৃতির এই আয়োজনে দক্ষ সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়ে আমি অভিভূত। নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও কাজ করে যাব।
তিনি আরও বলেন,তরুণ লেখক ও সংগঠকদের উৎসাহিত করে নারায়ণগঞ্জকে সাহিত্যের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলাই এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত। সবাই মিলে কাজ করলে নারায়ণগঞ্জের সাহিত্য ও সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102