রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন।

প্রতিবেদক: মোহাম্মদ হোসেন হ্যাপী।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম নগরী সংলগ্ন পঙ্খিরাজ নদীর সামনে এ মানববন্ধনের আয়োজন করে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি।
মানববন্ধনে স্থানীয় শিক্ষক,কবি,লেখক,সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনটির আহ্বায়ক কবি,প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানের সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ঐতিহাসিক পানাম নগরী ঘিরে বিস্তৃত অঞ্চলে একসময় প্রবাহিত ছিল পঙ্খিরাজ নদী, যা বর্তমানে খালে পরিণত হয়েছে। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ছিল এই নদী। এছাড়া বিশ্বখ্যাত মসলিন কাপড় প্রাচ্য ও পাশ্চাত্যে রপ্তানিতেও পঙ্খিরাজ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে ঐতিহ্যবাহী এ নদী প্রায় বিলুপ্তির পথে। দ্রুত নদীটি পুনঃখনন করে সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন,সোনারগাঁয়ের পঙ্খিরাজ নদীসহ বিভিন্ন খাল ও জলাশয় দখল এবং ভরাটের কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন,সোনারগাঁও সাহিত্য নিকেতনের উপদেষ্টা মো. মতিউর রহমান,সোনারগাঁও পরিক্রমার প্রধান সম্পাদক আরিফুর রহমান,উদীচীর সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ,সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী,অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান,শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান,একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি শেখ ফরিদ,লেখক ও সাংবাদিক গাজী মোবারক, দেশ বার্তা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি এরশাদ হুসাইন অন্য এবং নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবীসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102