
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়।
নতুন দায়িত্ব পেয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন,বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা,সাংবাদিকতার মানোন্নয়ন এবং মাঠ পর্যায়ের সাংবাদিকদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করছি।
সাংবাদিক মহলে তার এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন,তার নেতৃত্ব ও অভিজ্ঞতায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।