শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নাসিকের ২৭ ওয়ার্ডে হাম-রুবেলা টিকাদান শুরু ২০ এপ্রিল, সুবিধা পাবে ৭৭,৯৮৪ শিশু।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় হাম-রুবেলা প্রতিরোধে বৃহৎ টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২৭টি ওয়ার্ডে মোট ৭৭ হাজার ৯৮৪ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।
রোববার(১৯ এপ্রিল),দুপুরে নগর ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ তথ্য জানান নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.নূর কুতুবুল আলম।
তিনি বলেন,৬ মাস থেকে ৫ বছরের কমবয়সী শিশুদের জন্য ১৪ কার্যদিবসব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কার্যক্রমটি সফলভাবে পরিচালনার লক্ষ্যে পুরো এলাকা তিনটি জোনে ভাগ করা হয়েছে—নারায়ণগঞ্জ,সিদ্ধিরগঞ্জ ও বন্দর (কদম রসূল)।তথ্যমতে,নারায়ণগঞ্জ জোনে ৩৭টি কেন্দ্রে,২৮,১০১ জন।সিদ্ধিরগঞ্জ জোনে ৫৬টি কেন্দ্রে ২৯,৯০৮ জন।কদম রসূল জোনে ৩২টি কেন্দ্রে ১৯,৯৭৫ জন শিশুকে টিকা দেওয়া হবে।
নাসিকের মেডিকেল অফিসার ডা.নাফিয়া ইসলাম জানান,২০ এপ্রিল থেকে প্রথম ৮ দিন কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ৬ দিন স্কুলভিত্তিক টিকাদান চলবে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন,হাম-রুবেলা একটি মারাত্মক সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা নিলে এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102