রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জে‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা,তৃণমূল থেকে প্রতিভা খোঁজার উদ্যোগ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জে তৃণমূল পর্যায় থেকে উদীয়মান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যে‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’কর্মসূচি বাস্তবায়নে জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো.রায়হান কবির। সভায় কর্মসূচির খসড়া পরিকল্পনা,মাঠ পর্যায়ের প্রস্তুতি, খেলোয়াড় বাছাই প্রক্রিয়া এবং প্রশিক্ষণ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, জেলার বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই করে তাদের প্রশিক্ষণের আওতায় আনা হবে। পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নির্ধারণ করে প্রতিভাবানদের জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
এসময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জে ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের জন্য যোগ্য ক্রীড়াবিদ তৈরি করা সম্ভব হবে।
সভায় অংশগ্রহণকারীরা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন,এই উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের পথ সুগম হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102