রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ‘খ’সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ,প্রশাসনে নতুন গতি প্রত্যাশা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:।
বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে নারায়ণগঞ্জ‘খ’সার্কেলে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপংকর ঘোষ। রোববার (১৯ এপ্রিল ২০২৬) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
জানা গেছে,এর আগে দীপংকর ঘোষ মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, জনস্বার্থে এই পদায়ন করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই নতুন দায়িত্ব গ্রহণ করবেন দীপংকর ঘোষ।
একই আদেশে আরও কয়েকজন কর্মকর্তার বদলির নির্দেশ দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ‘খ’সার্কেলে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো.ইমরান আহম্মেদ,যিনি পূর্বে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির আদেশ পেয়েছিলেন, তাকে নতুন করে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে তার পূর্বের বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে আরও কয়েকজন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.বিল্লাল হোসেন,যাকে একই জেলার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সীগঞ্জ জেলায় এবং মো.রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
এছাড়া নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে,জনস্বার্থে জারি করা এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট মহলের মতে, এই রদবদলের মাধ্যমে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন ও প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি পাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102