রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে অগ্রগতি,দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত হবে-বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

প্রতিবেদক :মোহাম্মদ হোসেন হ্যাপী।নারায়ণগঞ্জ,১৫ এপ্রিল ২০২৬:
নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে’ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’এর আওতায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করতে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বুধবার (১৫ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা প্রকল্পের উপদেষ্টা ও পরামর্শকবৃন্দ,অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা।
সভায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সংরক্ষণ, সেবা প্রদান প্রক্রিয়া দ্রুততর করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন,
ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের আওতায় আনার ফলে সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পাবে। এতে সেবার গতি যেমন বাড়বে,তেমনি স্বচ্ছতাও নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন,অটোমেশন প্রক্রিয়া চালু হলে ভূমি সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিকতা আসবে, যা দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় বক্তারা জানান,এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিকদের ভোগান্তি কমবে এবং ভূমি সেবা হবে আরও দ্রুত,নির্ভরযোগ্য ও হয়রানিমুক্ত।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102