নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
প্রকাশের সময় :
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
১৪৭
বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা-উত্তরা-রূপগঞ্জ।
দেশের গুরুত্বপূর্ণ পানি সরবরাহ সংস্থা ঢাকা ওয়াসা-র শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন চরম বিতর্কের মুখে। উত্তরা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ৩০০ কোটি টাকার প্রকল্পে ভয়াবহ অনিয়ম,টেন্ডার কারসাজি ও প্রভাব বিস্তারের অভিযোগে সরব সংশ্লিষ্ট মহল।
অভিযোগের তীর কার দিকে?
ওয়াসার প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার শওকত মাহমুদ-এর বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ,টেন্ডার প্রক্রিয়ায় স্বজনপ্রীতি
নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া।যোগ্য প্রতিষ্ঠানকে অযৌক্তিকভাবে বাদ দেওয়া।মূল্যায়ন প্রক্রিয়ায় অস্বচ্ছতা সৃষ্টি
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে,পুরো প্রকল্পজুড়ে একটি শক্তিশালী ‘প্রভাবশালী সিন্ডিকেট’কাজ করেছে,যা প্রতিযোগিতামূলক পরিবেশকে কার্যত ধ্বংস করেছে।ঠিকাদারদের বিস্ফোরক অভিযোগ,নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন,আমরা নিয়ম মেনে দরপত্র দিয়েছিলাম। কিন্তু মূল্যায়নে স্বচ্ছতা ছিল না। পুরো প্রক্রিয়াই প্রশ্নবিদ্ধ।
ওয়াসার ভেতরের একাধিক সূত্র দাবি করেছে,শওকত মাহমুদ দীর্ঘদিন ধরে বড় প্রকল্পগুলোতে নিজের প্রভাব খাটিয়ে আসছেন।
তিনি সাবেক এমডি তাসকিন এ.খান-এর ঘনিষ্ঠ হওয়ায় বড় সিদ্ধান্তগুলোতেও তার প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছে।
সম্পদের পাহাড়—কোথা থেকে এলো?
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো,একজন সরকারি কর্মকর্তা হয়েও অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায়।বিভিন্ন মহলে তার বিরুদ্ধে প্রায় হাজার কোটি টাকার সম্পদের মালিকানা নিয়ে প্রশ্ন উঠলেও এখনো দৃশ্যমান তদন্ত নেই।
বিশেষজ্ঞদের কড়া মন্তব্য,অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন,
সরকারি কর্মকর্তাদের সম্পদের উৎস নিয়মিত যাচাই জরুরি
বড় প্রকল্পে স্বাধীন অডিট বাধ্যতামূলক করা উচিত
নয়তো,লুটপাটের সংস্কৃতি’বন্ধ হবে না
সাবেক কর্মকর্তাদের মতে,এ ধরনের অভিযোগ শুধু অর্থনৈতিক ক্ষতি নয়,রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতাকেও ধ্বংস করে।
এখন নিরপেক্ষ তদন্তকরা ও টেন্ডার প্রক্রিয়ার পূর্ণ অডিট
দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
উত্তরা-রূপগঞ্জের এই প্রকল্প এখন শুধু একটি উন্নয়ন কার্যক্রম নয়,এটি পরিণত হয়েছে স্বচ্ছতা বনাম দুর্নীতির লড়াইয়ে।
এখন প্রশ্ন একটাই,শতকোটি টাকার এই অভিযোগ কি ধামাচাপা পড়বে,নাকি সত্যিই বের হবে লুটপাটের আসল চিত্র?
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।