রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত,নতুন সময়সূচিতে ব্যাংকিং লেনদেন ১০টা-৩টা, নির্দেশনা বাংলাদেশ ব্যাংক-এর।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের জন্য নতুন অফিস ও লেনদেন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল ২০২৬) থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক-এর সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে নতুন সময় অনুযায়ী। এতে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা এবং অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
তবে সমুদ্রবন্দর,স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপ-শাখা ও বুথগুলো আগের মতোই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে বলে জানানো হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়,ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে।
উল্লেখ্য,এর আগে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করে। এর অংশ হিসেবে ওষুধের দোকান ও খাবারের হোটেল ছাড়া বিপণিবিতান ও অন্যান্য দোকান সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে,চলমান জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এই পদক্ষেপ ব্যাংকিং খাতে কার্যকর ভূমিকা রাখবে, যদিও সাধারণ গ্রাহকদের সময় ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102