রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মন্দিরের জমি দখলের চেষ্টা,ফতুল্লা থানায় জিডি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি প্রাচীন মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা যায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের পাগলা বাজার এলাকায় অবস্থিত প্রায় ৫০০ বছর পুরনো শ্রী শ্রী বাবা পাগলনাথ জিউ মন্দির ও রাম-সীতা মন্দিরের দেবোত্তর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
অভিযোগে বলা হয়, বিবাদীপক্ষের কোনো স্বার্থ বা মালিকানা না থাকা সত্ত্বেও তারা জোরপূর্বক জায়গাটি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। ২০১৭ সালের ২৫ নভেম্বর বিবাদীরা মন্দিরে প্রবেশের পথ বন্ধ করে দেয় এবং মন্দির কমিটির সদস্যদের হুমকি প্রদান করে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন—
চিন্ময় দাস মোহন্ত (২৮),পিতা: মৃত শিবু দাস মোহন্ত
তন্ময় দাস মোহন্ত (৩০),পিতা: মৃত দেবু দাস মোহন্ত
এছাড়াও অভিযোগ রয়েছে,মন্দির কমিটির অনুমতি ছাড়াই এবং রাজউকের কোনো অনুমোদন ব্যতীত মন্দিরের জমিতে দোকান নির্মাণের কাজ চালানো হচ্ছে।
গত ৬ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে বাদী অনিল চন্দ্র দাস ও কমিটির কিছু সদস্য অভিযোগ করেন, কোনো সিদ্ধান্ত ছাড়াই মন্দিরের জমিতে দোকান স্থাপনার কাজ শুরু করা হয়েছে।
এ ঘটনায় মন্দির কমিটির পক্ষ থেকে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়,যার নম্বর ৬১০ (তারিখ: ৮ মার্চ ২০২৬)।
অভিযোগ রয়েছে,থানা পুলিশ তদন্ত শুরু করলেও বিবাদীরা তা উপেক্ষা করে পুনরায় দোকান নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102