রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

দিনাজপুরে অবৈধ তেল মজুতের বিরুদ্ধে অভিযান,৩৮০ লিটার ডিজেল-অকটেন জব্দ, ১ জনের কারাদণ্ড ও জরিমানা।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ। ১ জনকে ৭ দিনের কারাদণ্ড ও জরিমানা। তেল সংকটের মধ্যে প্রশাসনের কঠোর অবস্থান।

দেশজুড়ে জ্বালানি তেলের সংকটের প্রেক্ষাপটে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অবৈধ তেল মজুতের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় একটি বাসা থেকে বিপুল পরিমাণ ডিজেল ও অকটেন জব্দ করা হয় এবং এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
অভিযানে ধনগাঁও গ্রামের বাসিন্দা পরিতোষ রায় (২৭),এর বাড়ি থেকে ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেনসহ মোট ৩৮০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়,যা অবৈধভাবে মজুত করা হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় পরিতোষ রায়কে ৭ দিনের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত তেল পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।অবৈধভাবে তেল মজুত ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমান পরিস্থিতিতে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102