রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

বিমানের নিয়োগ পরীক্ষা ফের পেছাল

বিজনেস প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার দুটি পদে পরীক্ষা হওয়ার কথা ছিল শনিবার (১৪ অক্টোবর)। কিন্তু পরীক্ষার জন্য নির্ধারিত কেন্দ্রের মাঠে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। তাই এই নিয়োগ পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ২১ অক্টোবর একই স্থানে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।

গতকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৷ সেখানে অবশ্য পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য’ উল্লেখ করা হয়েছে।

বিমানের মানবসম্পদ শাখার উপ-মহাব্যবস্থাপক অনুমোদিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ (কাওলা) কেন্দ্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কমিজ ৩ (কিচেন) ও কমিজ ৩ (বেকারি) পদের নির্ধারিত লিখিত পরীক্ষা ১৪ অক্টোবরের পরিবর্তে আগামী ২১ অক্টোবর বিকাল ৩টায় একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার্থীদের ফোনে ক্ষুদে বার্তা পাঠিয়ে অবগত করা হয়েছে এবং বিমানের www.biman.gov.bd ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ আপলোড করা হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102