রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মন্ত্রী গিয়ে পেলেন ফাঁকা অফিস: সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তার বদলি, বিভাগীয় মামলার প্রস্তুতি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের আকস্মিক পরিদর্শনের পরই ব্যবস্থা।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারীকে অফিসে উপস্থিত না পাওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
বুধবার সকালে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল হঠাৎ করেই সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান। এ সময় অফিসে কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত না থাকায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান,সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের তিনজন কর্মকর্তাকে অন্যত্র বদলি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো.নাসির উদ্দিন,উপসহকারী ভূমি কর্মকর্তা মো. ওমর ফারুক এবং অফিস সহকারী জান্নাতী।
জানা গেছে,নাসির উদ্দিন ও ওমর ফারুককে আড়াই হাজারে এবং অফিস সহকারী জান্নাতীকে বন্দর উপজেলায় বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায়,কয়েকজন সেবাগ্রহীতা অফিসে বসে থাকলেও কোনো কর্মকর্তা সেখানে উপস্থিত নেই। কর্মকর্তাদের বদলির কারণে অফিস কার্যত কর্মকর্তা শূন্য হয়ে পড়েছে।
এ সময় এসিল্যান্ড অফিসের নাজীর মো.জান্নাতুল অফিসে অবস্থান করছিলেন। নতুন কর্মকর্তারা যোগদান করলে তাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তিনি সেখানে রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় সেবাগ্রহীতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দ্রুত নতুন কর্মকর্তাদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে সেবা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102