শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

রাঙ্গামাটি,০৩ মার্চ ২০২৬
পাহাড় কেটে রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দীপেন দেওয়ান। তিনি বলেন,পরিবেশ ধ্বংস করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না।বরং পরিবেশ রক্ষা করে ইকো-ট্যুরিজম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করে কোনো উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা যাবে না। পরিবেশবান্ধব পর্যটনই পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হওয়া উচিত।
সভায় কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের দুর্গমতা ও অতিরিক্ত ব্যয়ের বিষয়টি তুলে ধরেন। তারা বলেন,সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রমিক খরচ বেশি হওয়ায় টেন্ডার সিডিউল রেট পুনর্বিবেচনা প্রয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-এর যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড-এর ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদসহ জেলা পরিষদের অন্যান্য সদস্যরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102