রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

অর্থনীতির রক্ষক বিদায়, গভর্নর নিয়োগে স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ নিয়ে বিতর্ক,আহসান এইচ মনসুরের বিদায়,নতুন নিয়োগে প্রশ্নের ঝড়।
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের অর্থনীতি যখন চ্যালেঞ্জের মুখে,ঠিক সেই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন— যাদের গত ১৮ মাসের কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সাফল্যের চেয়ে উপস্থাপনাভিত্তিক কার্যক্রম এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ রয়েছে,তারা দায়িত্বে বহাল থাকলে প্রমাণিত দক্ষ কর্মকর্তা আহসান এইচ মানসুর কেন পদ ছাড়তে বাধ্য হলেন?
অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশের দাবি,আহসান এইচ মনসুর দেশের অর্থনীতিকে কঠিন পরিস্থিতি থেকে টেনে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাই তার বিদায়ের ধরনকে অনেকেই‘লজ্জাজনক’ও‘দুঃখজনক’হিসেবে অভিহিত করছেন।
এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে,বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি
(বিএনপি)নেতৃত্বাধীন সরকারের অধীনে,তারিক রহমান,এর নেতৃত্বে ফলপ্রসূ কাজ করা কর্মকর্তাদের প্রতি এটাই কি আচরণ?
এদিকে নতুন গভর্নর হিসেবে মনোনীত মোস্তাকর রহমান নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা। নিয়োগের আগেই তিনি নিজের লিংকডইন প্রোফাইলে নতুন পদবি যুক্ত করেছেন— যা সামাজিক মাধ্যমে সমালোচনার জন্ম দিয়েছে। আরও জানা গেছে,অতীতে তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান,এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছিলেন— বিষয়টিও আলোচনায় এসেছে।
এছাড়া নথিপত্রে দেখা গেছে,মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) নতুন গভর্নর মনোনীত ব্যক্তির মালিকানাধীন তৈরি পোশাক কারখানা হিরা সোয়াটার্স লিঃ,এর জন্য প্রায় ৮৯ কোটি টাকার(৬.৮ মিলিয়ন ডলার)চাপযুক্ত ঋণ পুনঃতফসিল করেছে। নিয়োগের কয়েক মাস আগেই কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ ঋণ পুনঃতফসিল নীতির আওতায় এই সুবিধা দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে,গভর্নর পদে নিয়োগ,
ঋণ পুনঃতফসিল এবং বিদায়ী কর্মকর্তার ভূমিকা— সব মিলিয়ে পুরো বিষয়টি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এসব প্রশ্নের পরিষ্কার ব্যাখ্যা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য সংগৃহীত:
জুলকার নাইন সাইর।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102