রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়িতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিন যুবক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

কাজী নূরনবী নাইস,নওগাঁ প্রতিনিধি:
নিয়ামতপুর উপজেলার ভাবিচা (জাবরিপাড়া) গ্রামে বিয়ের অনুষ্ঠানে আসা এক তরুণীকে (১৮) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ভাবিচা ইউনিয়নের জাবরিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— অনুপ সরেন (২০),শ্রী রঞ্জন হাসদা (১৯) ও প্রশান্ত সরেন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,তরুণী রাজশাহীর গোদাগাড়ী থেকে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে প্রশান্ত সরেন জরুরি কথা বলার কথা বলে তাকে বাড়ির বাইরে ডেকে নেন। পরে অন্য দুইজন সেখানে উপস্থিত হয়ে তরুণীকে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করে বলে অভিযোগ।
ভুক্তভোগী পরে বিয়েবাড়িতে ফিরে ঘটনাটি স্বজনদের জানালে অভিযুক্তরা পালিয়ে যায়।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান,ভুক্তভোগীর স্বজন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতাল এ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102