রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, হেরোইন-ইয়াবা উদ্ধার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

গ্রেফতারি পরোয়ানা ও মাদকবিরোধী অভিযানে পৃথক মামলায় অভিযান,আদালতে প্রেরণ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযানে এসব আসামীদের আটক করে পুলিশ।
পুলিশ জানায়,ধর্ষণ মামলার এক আসামী মোঃ হুমায়ূন কবিরকে গ্রেফতার করা হয়। একই অভিযানে ৫০ পুড়িয়া হেরোইনসহ ইয়াসিন রহমান আরমান ও মোঃ সবুজকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
এছাড়া পৃথক অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরাফাত হোসেনকে গ্রেফতার করা হয়। দস্যুতা মামলার আসামী মিতুল হোসেনকেও গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে চুরির মামলায় এস এম মামুন,সবুজ মোল্লা ও কাশেম ঢালীসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে। পাশাপাশি সিআর ওয়ারেন্ট মূলে আরও দুই আসামী গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102