রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জের ৫ আসনের ৪টিতে বিএনপি,১টিতে এনসিপির জয় — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বার্তা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বিজয়ী হয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। নির্বাচনের ফলাফল প্রকাশের পর পুরো নারায়ণগঞ্জ জেলায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ধানের শীষ প্রতীক নিয়ে ১,৫৬,৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯১,৬৯০ ভোট।
নারায়ণগঞ্জ–২আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ পান১,২৪,২৯১ ভোট এবং জয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পান ৮১,০৫৪ ভোট।
নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ১,৫৫,৪০০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া পান ১,৩৪,৮১৮ ভোট।
নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে ১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১,০৬,১৭১ ভোট পেয়ে জয় পান। এখানে জোটের শরিক বাংলাদেশ জমিয়তে ইসলাম প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী খেজুর গাছ প্রতীকে পান ৮০,৬১৯ ভোট।
নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম ১,১৪,৭৯৯ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল মামুন পান ১,০১,১৯৬ ভোট।
জেলার পাঁচটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১,৯৩,৪১৩ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪,৩৯৩। নির্বাচন বিশ্লেষকদের মতে, এই ফলাফল নারায়ণগঞ্জে জোট রাজনীতির নতুন সমীকরণ তৈরি করবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102