শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। ১২ মামলায় জামিনের পর কারাগার থেকে মুক্ত সেলিনা হায়াৎ আইভী। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবীদের পাশে ডিসি-এসপি, নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার। এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত সিদ্ধান্ত বাতিলের দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কর্ণফুলীতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান,৫ লাখ টাকার চোরাই কয়লা ও দুই নৌকা জব্দ। আদালত চত্বরে সাংবাদিক নার্গিস জুঁইকে মারধর,গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হামলা। বাঁশখালীতে রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুল ইসলামের উদ্যোগ,শুরু হলো আনুষ্ঠানিক মীমাংসা প্রক্রিয়া। সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান। ন্যাশনাল এডিটরস কাউন্সিল গঠন,স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের উন্নয়নে নতুন উদ্যোগ। স্পীকারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ,বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

রমজানে নতুন অফিস সময়সূচি ঘোষণা: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সকাল ৯টা–বিকাল সাড়ে ৩টা।

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের সব সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে উপদেষ্টা পরিষদ। নতুন এ সময়সূচি অনুযায়ী রমজানজুড়ে অফিস কার্যক্রম পরিচালিত হবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন,উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজান মাসের কর্মঘণ্টা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে রোজাদার কর্মকর্তা-কর্মচারীরা স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক,বিমা প্রতিষ্ঠান এবং সুপ্রিম কোর্টসহ অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থাগুলো তাদের নিজস্ব প্রশাসনিক সুবিধা ও প্রয়োজন অনুযায়ী আলাদা অফিসসূচি নির্ধারণ করতে পারবে বলেও জানান প্রেস সচিব।
রমজানের অফিস সময়সূচির মূল দিকগুলো:কার্যকর হবে রমজান মাসজুড়ে। সময়:সকাল ৯টা – বিকাল ৩:৩০টা।জোহরের নামাজের বিরতি:১৫ মিনিট।
ব্যাংক, বিমা ও বিচার বিভাগ নিজস্ব সূচি ঠিক করতে পারবে।
সরকারের এই সিদ্ধান্তে রমজান মাসে কর্মপরিবেশ আরও সহনীয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে রোজাদার কর্মচারীদের জন্য এটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102