রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী নবী উল্লাহ নবীর লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৬,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ নবী উল্লাহ নবী ধানের শীষের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি চালিয়েছেন। শনিবার বিকেলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থী ও তার সমর্থকরা ৬৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।
এ সময় ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া,এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে, তাদের অধিকার ও উন্নয়নের প্রতিশ্রুতি দেন নবী উল্লাহ নবী। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, নবী উল্লাহ নবী একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা, যিনি সবসময় মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
নেতাকর্মীরা আরো বলেন, এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং তাঁকে বিজয়ী করতে তারা আশাবাদী।
এদিনের গণসংযোগে দলীয় নেতাকর্মীরা তাদের দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করে বলেন,নবী উল্লাহ নবী নির্বাচিত হলে ঢাকা-৫ আসন উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102