রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ-৫:দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুনের বিশাল জনসভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী প্রচারণা তুঙ্গে, খেলাফত মজলিস মনোনীত ও ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি মার্কার প্রার্থী এবিএম সিরাজুল মামুন শুক্রবার বিকাল সাড়ে তিনটায় বন্দর সিরাজুদ্দৌলা ক্লাব মাঠে এক বিশাল জনসভায় অংশ নেন।সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী,এনপিসি সহ অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আছরের বিরতি দিয়ে পুনরায় সভা পরিচালিত হয়। সমাবেশ শেষে নবীগঞ্জ রেললাইন পর্যন্ত প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,নারায়ণগঞ্জ-৫ আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মুঈনুদ্দীন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও মহানগর নেতৃবৃন্দ, উপজেলা ও থানা নেতৃত্ব এবং বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের প্রতিনিধিরা।
প্রধান অতিথি ও নেতৃবৃন্দ সমাবেশে জনগণকে ভোটের মাধ্যমে একতা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102