
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,ঢাকার পুলিশ লাইন্স পরিদর্শন করলেন ডিআইজি (অপারেশন ও ক্রাইম)।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স,উত্তরা,ঢাকার সম্মানিত ডিআইজি (অপারেশন ও ক্রাইম) জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার পুলিশ লাইন্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের বিভিন্ন অফিস ও ব্যারাক ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরবর্তীতে তিনি বেসিক ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্স কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া, পিপিএম মহোদয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি (ইন্টেলিজেন্স) জনাব মোঃ কফিল উদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) জনাব মরিয়ম আক্তার পিংকি।
অনুষ্ঠান শেষে ডিআইজি মহোদয় প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।