রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

গাজীপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক,যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ম্যাগাজিন।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,গাজীপুর।
গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো.রতন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার ৪৭ নম্বর ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক রতন ওই এলাকার মিরার বাড়ির ভাড়াটিয়া এবং তিনি লালমনিরহাট জেলার সদর থানার কোরামারি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,দীর্ঘদিন ধরে ওই যুবকের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার তথ্য পেয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। অভিযানের সময় তার হেফাজত থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের গায়ে “MI911 AI U.S ARMY” লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান,আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবৈধ অস্ত্রের উৎস ও এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102