রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছেন,শেখ হাসিনারজন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে-মির্জা আব্বাস।

নিউজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট | ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন,দেশের বাইরে আমার কোনো জায়গা নেই,মরলে দেশেই মরব।’ আল্লাহ তায়ালা তার সেই ইচ্ছাই কবুল করেছেন। খালেদা জিয়া বীরের মতো বিদায় নিয়েছেন,আর শেখ হাসিনার জন্য নির্মম ভাগ্য অপেক্ষা করছে।
শনিবার(১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ডিইএব)আয়োজিত বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন,মরহুমা খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করা হয়েছিল এবং বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতিও তাকে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন,কিছু ব্যক্তি উসকানিমূলক বক্তব্য দিয়ে কখনো তার বিরুদ্ধে,কখনো বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কয়েকজনের কথাবার্তায় মনে হয়,নির্বাচন শুধু ঢাকা-৮ আসনেই হচ্ছে। কিন্তু সারা দেশে বিএনপিকে হারানো যাবে না,ইনশাল্লাহ।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,বিএনপির জন্ম হয়েছে জাতীয়তাবাদী চেতনার ওপর ভিত্তি করে। দলটি কখনো আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দেয়নি। নির্বাচনের দিন বিএনপির পোলিং এজেন্টদের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমাম ইদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো.কবীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী মীর হোসেন পাটোয়ারী ও প্রকৌশলী গাজী মোহাম্মদ সেলিম।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102