রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

‘প্রেস’ জ্যাকেট পরে ইয়াবা পাচার।

বিশেষ প্রতিনিধি:দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

রাজধানীতে গ্রেপ্তার টেকনাফের সাংবাদিক পরিচয়ধারী মাদক কারবারি

সাংবাদিক পরিচয়ের অপব্যবহার করে মাদক কারবার—এমন অভিযোগে রাজধানী ঢাকায় ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন টেকনাফের এক ব্যক্তি। ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে ভুয়া সাংবাদিকতা ও অপরাধের ভয়ংকর সংযোগ নিয়ে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার ভোরে যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে মো.জিয়াবুল হক (৪২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়,গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি নিজেকে‘জাতীয় সাংবাদিক সংস্থা’র টেকনাফ উপজেলা পর্যায়ের নেতা বলে পরিচয় দিতেন।
ডিবি কর্মকর্তারা জানান,অভিযানের সময় জিয়াবুল হক ‘প্রেস’লেখা জ্যাকেট পরিহিত ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে,সাংবাদিক পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে মাদক পাচার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গুলশান বিভাগের ডিবি পুলিশের এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি সক্রিয় মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। আমরা তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা করছি।
এদিকে টেকনাফসহ কক্সবাজার জেলার সচেতন সাংবাদিকরা বলছেন,সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধে জড়িয়ে পড়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।
উল্লেখ্য,মাদক পাচারের ট্রানজিট রুট হিসেবে পরিচিত টেকনাফ অঞ্চলে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যই নয়,জাতীয় পর্যায়ে গণমাধ্যমের ভাবমূর্তির জন্যও বড় হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102