রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

চলন্ত বাসে মধ্যরাতে ডাকাতির চেষ্টা,যাত্রীদের সাহসিকতায় দুই ডাকাত আটক।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতির চেষ্টাকালে যাত্রীদের সাহসিকতায় দুই ডাকাতকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতদের সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (০৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ৪টার মধ্যে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড-শিবু মার্কেট এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটির উদ্দেশ্যে ছেড়ে আসা তিশা পরিবহন-এর (ঢাকা মেট্রো-ভ-১৫-৭৩৪২) একটি বাস সাইনবোর্ড এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত জোরপূর্বক বাসটি থামিয়ে ভেতরে প্রবেশ করে। পরে তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে যাত্রীদের ভয়ভীতি দেখিয়ে ডাকাতির চেষ্টা চালায় এবং বাসচালকের মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় যাত্রীরা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুললে দুইজন ডাকাতকে আটক করতে সক্ষম হন। আটককৃতরা হলেন—
আল-আমিন (৩০),পিতা:আবুল হোসেন,স্থায়ী ঠিকানা: ভুতুড়দিয়া,বাবুগঞ্জ,বরিশাল (বর্তমান:মাহমুদপুর সাহেবপাড়া, ফতুল্লা)
এবং

মোঃ বিজয় (৩২),পিতা:শাহজাহান, ঠিকানা:মাঝেরচর, সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ।
আটকের সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলের সুযোগ নিয়ে ডাকাত দলের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।
পরে বাসচালক মোঃ আল-আমিন (মোবাইল:০১৮২৮-৬১৯৪৮৪) বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিজেদের হেফাজতে নেয়।

ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে,আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রা জানান, সাইনবোর্ড এলাকায় গভীর রাতে এ ধরনের অপরাধের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। তারা নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
নজরদারি অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102