রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

রূপপুর পারমাণবিক প্রকল্পে শোকের ছায়া আবাসিক ভবন থেকে রুশ প্রকৌশলীর মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীন সিটি আবাসিক ভবন থেকে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রকল্প এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রোববার (৪ জানুয়ারি) গ্রীন সিটির আবাসিক ৮ নম্বর ভবনের তৃতীয় তলার ৩১ নম্বর কক্ষ থেকে এটমটেক এনার্গো কোম্পানিতে কর্মরত রাশিয়ান নাগরিক রাইবাকভ মাকসিম (৩০)-এর নিথর দেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,নিহত রাইবাকভের রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) ছুটি কাটিয়ে কক্সবাজার থেকে রোববার নিজ কক্ষে ফিরে এসে মেঝেতে পড়ে থাকা রাইবাকভকে অচেতন অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি তিনি কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রকল্পের সিকিউরিটি টিম, রাশিয়ান মেডিকেল টিম এবং ঈশ্বরদী থানা পুলিশ।
পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ সংশ্লিষ্ট কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। কোম্পানিটি রাশিয়ান দূতাবাসের মাধ্যমে মরদেহ নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেবে।
উল্লেখ্য,রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিপুলসংখ্যক রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কর্মরত রয়েছেন। এমন একটি সংবেদনশীল ও কৌশলগত প্রকল্প এলাকায় বিদেশি নাগরিকের আকস্মিক মৃত্যু নতুন করে নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ব্যবস্থাপনা নিয়ে আলোচনার জন্ম

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102