শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

১৯ বছরে পদার্পণে সাইনবোর্ড প্রেস ক্লাব সাংবাদিকতার ঐতিহ্য ও ঐক্যের বর্ণাঢ্য মিলনমেলার ঘোষণা।

তাছলিমা পপি :নিজস্ব প্রতিবেদক।
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
ডেমরা–যাত্রাবাড়ী–ফতুল্লা অঞ্চলে সাংবাদিকতার এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
ডেমরা,যাত্রাবাড়ী,কদমতলী,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকায় বসবাসরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সংগঠন “সাইনবোর্ড প্রেস ক্লাব”আগামী ১৭ জানুয়ারি ২০২৬ ইং (শনিবার) আনুষ্ঠানিকভাবে ১৯ বছরে পদার্পণ করতে যাচ্ছে।
এ উপলক্ষে আজ সন্ধ্যায় সাইনবোর্ড প্রেস ক্লাবের কার্যালয়ে এক উচ্চপর্যায়ের আনুষ্ঠানিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ক্লাবের সিনিয়র সাংবাদিক ও নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ক্লাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে আগামী ১৭ জানুয়ারি বিকাল ৩টা ৩০ মিনিটে ক্লাব কার্যালয়ে বর্ধিত কলেবরে,আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এক বর্ণাঢ্য মিলনমেলা আয়োজন করা হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা বলেন,
২০০৮ সালে প্রতিষ্ঠিত সাইনবোর্ড প্রেস ক্লাব গত ১৮ বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য,নৈতিকতা,বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার,মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় সংগঠনটি সবসময় অগ্রণী ও বলিষ্ঠ ভূমিকা পালন করেছে।
সভায় আরও জানানো হয়,
এই মিলনমেলায় প্রবীণ ও নবীন সাংবাদিকদের মিলন, স্মৃতিচারণ,শুভেচ্ছা বক্তব্য,সংগঠনের অর্জন তুলে ধরা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। পাশাপাশি সমসাময়িক সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,
সাইনবোর্ড প্রেস ক্লাবের কার্যালয় অবস্থিত—
হাজী সোনামিয়া মার্কেট,উত্তর সাইনবোর্ড এলাকায়।
সভা শেষে ক্লাবের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন,
সাইনবোর্ড প্রেস ক্লাব আগামী দিনগুলোতেও পেশাদার সাংবাদিকতার মানোন্নয়ন,পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করে যাবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102