রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২১৮ বার পড়া হয়েছে

প্রেস রিলিজ

“বাংলাদেশ আমার অহংকার”—এই স্লোগানকে ধারণ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতারসহ বিভিন্ন আলোচিত অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারের ফলে র‍্যাব ইতোমধ্যেই সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০১ জানুয়ারি ২০২৬ ইং, রাত ০৪:১০ ঘটিকায় র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—
১।মোঃ মিরাজ হোসেন মুন্না (২২)
পিতা:মৃত আলী মর্তুজা,মাতা:উর্মি বেগম
সাং:সাদিয়ানি,ডাকঘর:দেড়কটা
থানা:চৌদ্দগ্রাম,জেলা:কুমিল্লা
২।মোঃ মাঈন উদ্দিন (২৭)
পিতা:মোঃ রবিউল,মাতা:জাহানারা বেগম
সাং:গোবিন্দপুর
থানা:ফেনী সদর, জেলা:ফেনী
৩। মোঃ রাকিব (২০)
পিতা:কবির আহম্মদ,মাতা:বিবি ফাতেমা
সাং:মাছিমপুর,ডাকঘর:দলিয়া
থানা:ফেনী সদর,জেলা:ফেনী

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র‍্যাব-১১ এর মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালিত হয়।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102