রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ভালুকায় পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ড,মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা গ্রেপ্তার।

মোঃ মাহমুদ|গাজীপুর স্টার রিপোর্ট।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় চাঞ্চল্যকর হিন্দু যুবক ও পোশাক শ্রমিক দিপু হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতা হিসেবে অভিযুক্ত নিবিড় ইসলাম অনিককে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (৩১ ডিসেম্বর) তাকে ময়মনসিংহে আনা হয়।
পোশাক শ্রমিক দিপুর মরদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়
পুলিশ জানায়,নিহত দিপু ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হত্যার পর তার মরদেহ গাছে ঝুলিয়ে রেখে পুড়িয়ে দেওয়া হয়, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
গ্রেপ্তার অনিকের পরিচয়
গ্রেপ্তারকৃত নিবিড় ইসলাম অনিক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলার মধ্য ভাটিবাড়ী এলাকার মো.কালিমুল্লাহর ছেলে। তিনি চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভালুকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামক পোশাক কারখানায় নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,ঘটনার পর থেকেই অনিক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন,যা তদন্তে সন্দেহ আরও জোরালো করে।
তদন্ত অব্যাহত,আরও গ্রেপ্তারের আশঙ্কা
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার অনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। শিগগিরই এ ঘটনায় আরও গ্রেপ্তার হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102