রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

মানবিক দৃষ্টান্ত,শহীদ ওসমান হাদির অসুস্থ মায়ের পাশে আমীরে জামায়াত।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৩০ ডিসেম্বর ২০২৫।
শহীদ পরিবারের প্রতি মানবিক দায়িত্ববোধ ও সহমর্মিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজখবর নেন।
হাসপাতালে গিয়ে তিনি কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় ডা.শফিকুর রহমান মহান আল্লাহর দরবারে শহীদ ওসমান হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। তিনি বলেন, শহীদ পরিবার জাতির গর্ব, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
এই মানবিক সফরে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড.হেলাল উদ্দিনসহ ঢাকা মহানগরী দক্ষিণ এনডিএফ-এর নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানান,শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া ও প্রয়োজনীয় সহায়তা প্রদান সংগঠনের নিয়মিত কার্যক্রমের অংশ।
বার্তা প্রেরক:
মুজিবুল আলম
সিনিয়র প্রচার-সহকারী
কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102