রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন,নারায়ণগঞ্জের পাঁচ আসনে ৬৩ জনের মনোনয়ন সংগ্রহ।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ৫৮ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,গত ১২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
আসনভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের চিত্র অনুযায়ী—
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ৬ জন,নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১জন,নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে ৯ জন,নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে সর্বোচ্চ ১৯ জন এবং নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ):
এ আসনে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া, জামায়াতে ইসলামী প্রার্থী মো.আনোয়ার হোসেন মোল্লা,স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো.রেহান আফজাল, ইসলামী আন্দোলনের মো.ইমদাদুল্লাহ এবং কমিউনিস্ট পার্টির মো.মরিউজ্জামান চন্দন।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার):
এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন— বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ,বিএনপির সাবেক সংসদ সদস্য মো.আতাউর রহমান খান আঙ্গুর,জামায়াতে ইসলামী প্রার্থী মো.ইলিয়াস মোল্লা,বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো.আবু হানিফ হৃদয় ও ইসলামী আন্দোলনের মাওলানা মো.হাবিবুল্লাহসহ অন্যান্যরা।
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ)
এ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান,ইসলামী আন্দোলনের গোলাম মসীহ,গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী,স্বতন্ত্র প্রার্থী মো.মেহেদী হাসান, খেলাফত আন্দোলনের মো.আতিকুর রহমান নান্নু মুন্সী ও শাহজাহান,বিএনপির মো.আল মুজাহিদ মল্লিক,জনতার দলের আবদুল করীম মুন্সী এবং ইসলামী আন্দোলনের মো.ইকবাল হোসেন ভূইয়া।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা):
এই আসনে সর্বাধিক ১৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য— বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন,মো.শাহ আলম ও মোহাম্মদ আলী, জমিয়তে উলামায়ে ইসলামের মনির হোসাইন,এনসিপির আব্দুল্লাহ আল আমিন,জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা আবদুল জব্বার,বাসদের সেলিম মাহমুদ,খেলাফত মজলিসের মো.ইলিয়াস আহম্মেদ ও আনোয়ার হোসেন,জাতীয় সমাজতান্ত্রিক দলের সুরাইয়া তাবাসসুম,ইসলামী আন্দোলনের মো.ইসমাইল হোসেন কাউছার,বিএনপির মো. সুরুজ্জামান,স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন ও ডা.মো.আলী আশরাফ খান,যুবদল নেতা শেখ মো.মশিউর রহমান রনি, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, গণঅধিকার পরিষদের মো.আরিফ ভূঁইয়া,বাংলাদেশ জাসদের মো.সুলাইমান দেওয়ানসহ অন্যান্যরা।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর):
এ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন— বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল কালাম,মাসুদুজ্জামান মাসুদ,মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু,জামায়াতে ইসলামী প্রার্থী মইনুদ্দিন আহমাদ,গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন,বাসদের আবু নাঈম খান বিপ্লব,ইসলামী আন্দোলনের মাওলানা মো.মাসুম বিল্লাহ,গণঅধিকার পরিষদের মো.নাহিদ হোসেন,মুক্তি জোটের এইচ এম আমজাদ হোসেন মোল্লা, খেলাফত মজলিসের এ,বি,এম সিরাজুল মামুন,স্বতন্ত্র প্রার্থী মো.মাকসুদ হোসেন ওমোসা.নারগিস আক্তার,বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন,ইনসাফ ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী,বাংলাদেশ খেলাফত মজলিসের মো.আল আমিন রাকিব,কমিউনিস্ট পার্টির মন্টু চন্দ্র ঘোষ এবং এনসিপির আহমেদুর রহমান তনু।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে,নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়ন দাখিল,যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102