শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরায় নিজ বাসায় খুন নারী চিকিৎসক ডা.সারা রোকসানা, গ্রিল কেটে ঢুকে হত্যার অভিযোগ,দ্রুত বিচারের দাবি। চৌহালীতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, চাল ও শুকনো খাবার বিতরণ করলেনজেলা প্রশাসক-আমিনুল ইসলাম। স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানালেন -এমপি আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ সদরে মাদক,ভূমিদস্যু ও ভেজালবিরোধী অভিযানে কঠোর ইউএনও-এস এম ফয়েজ উদ্দিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট ঘোষণা,২০২৬-২৭ অর্থবছরে ১,০৬০ কোটি টাকার পরিকল্পনা। রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার,জব্দ মোটরসাইকেল। মদনপুরে ৩ কেজি গাঁজাসহ আটক দুই,বন্দর থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত। নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। পাল্টাপাল্টি কর্মসূচির আশঙ্কায় হবিগঞ্জে ১৪৪ ধারা,এনসিপির সমাবেশে বাধা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত, অভিযোগের তাৎক্ষণিক সমাধানে নির্দেশনা।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১২৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক :-দৈনিক বিজনেস প্রতিদিন ২৪ ডট কম।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ১২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)ঘোষিত এই কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক,প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত কমিটিতে এ ডি এম বাকির জুয়েল সভাপতি এবং মো.হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কমিটিতে মানিক মিয়া সিনিয়র সহ-সভাপতি, রাসেল আজাদ, খোরশেদ আলম,রাজু আহমেদ ও বাবু ভূইয়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। দেলোয়ার হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহিদ হাসান সৈকত সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

সংগঠন সূত্রে জানা গেছে,নতুন কমিটির প্রধান লক্ষ্য হচ্ছে ছাত্র অধিকার প্রতিষ্ঠা,শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ভূমিকা রাখা,মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা,সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার অবস্থান গ্রহণ এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ।

নেতৃবৃন্দ জানান,নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা,সংস্কৃতি,সামাজিক ও মানবিক মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা,সম্ভাবনা ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে সচেতনতামূলক ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

নতুন এই কমিটির মাধ্যমে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ একটি সুসংগঠিত,কার্যকর ও ইতিবাচক প্ল্যাটফর্ম পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Share this news as a Photo Card

বিজনেস প্রতিদিন ২৪ ডট কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এ বিভাগের আরো সংবাদ
কপিরাইট © ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত
themesba-lates1749691102